শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাজা শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

বিভিন্ন সময়ে আটক ২৮ বাংলাদেশিসহ ১৩১ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।

মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধে সাজা পান এসব প্রবাসী। সাজা শেষে তাদের নিজ নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই সম্পন্ন হওয়ার পর আকাশ পথে অভিবাসীদের নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে তারা যেন আবার মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন সেজন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়।

রোববার এক বিবৃতিতে রাজ্যের অভিবাসন বিভাগ জানায়, অভিবাসন অপরাধে কারাভোগের পর রাজ্যের পেকান নেনাস বন্দিশিবির থেকে গত এক সপ্তাহে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ এবং কেএলআইএ টার্মিনাল-২ এর মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

এদের মধ্যে ৬৭ জন মিয়ানমারের, ২৮ জন বাংলাদেশি, ২১ জন থাই, ১০ জন পাকিস্তানি নাগরিক, ৪ জন ভারতীয় এবং ১ জন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন।

এর আগে, চলতি মাসের ৯ ফেব্রুয়ারি রাজ্যের পেকান নেনাস একই বন্দিশিবির থেকে, ২৩ বাংলাদেশি, ২৩০ ইন্দোনেশিয়া, ১৭ পাকিস্তানি, ৬ ভারতীয়, একজন শ্রীলঙ্কার এবং একজন সিঙ্গাপুরের নাগরিকসহ মোট ২৭৮ অভিবাসীকে কালো তালিকাভুক্ত করে আকাশ ও স্থলপথে নিজ নিজ দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া।

আটক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত সমস্ত প্রত্যাবাসন সংক্রান্ত বিষয়, যেমন টিকিট কেনা ইত্যাদি, পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে প্রদত্ত সার্ভিস কাউন্টারে করা যেতে পারে। কোনো পরিষেবা চার্জ লাগবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া মালয়েশিয়ার জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ আটক ব্যক্তিদের প্রত্যাবাসনে মধ্যস্থতাকারীদের ব্যবহারকে উৎসাহিত করে না। কারো যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অনুগ্রহ করে ০৭-৬৯৯৩৫৪০ নম্বরে সরাসরি রেকর্ডস এবং ট্রান্সফার ইউনিটের সঙ্গে যোগাযোগ করতে এক বিবৃতিতে বলেছে ইমিগ্রেশন বিভাগ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024