শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আবারও মাইন্ডশেয়ার বাংলাদেশ পেল সর্বোচ্চসংখ্যক ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৪ পড়া হয়েছে

আবারও ডিজিটাল স্পেসে নিজেদের দক্ষতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করল এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড। ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডসের অষ্টম আসরে মোট ১০টি পুরস্কার—৩টি সিলভার ও ৭টি ব্রোঞ্জ পদকের মাধ্যমে, ডিজিটাল গল্পকথনে মাইন্ডশেয়ার পেয়েছে অনন্য স্বীকৃতি।

এই অসাধারণ অর্জন এক বছরের নিরলস পরিশ্রম, সৃজনশীলতা ও কৌশলগত উৎকর্ষের উজ্জ্বল প্রমাণ। মাইন্ডশেয়ার বাংলাদেশ তাদের সম্মানিত ক্লায়েন্টদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, যাঁদের আস্থা ও সহযোগিতাই এ সাফল্যের মূল চালিকাশক্তি।

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডস, যা বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং ও কমিউনিকেশনের সর্বোচ্চ স্বীকৃতির প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, সম্প্রতি এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৪’-এর বিজয়ীদের সম্মাননা প্রদান করেছে।

২২ ফেব্রুয়ারি ২০২৫-এ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এই পুরস্কার প্রদান করা হয়, যা বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল সামিটের সমাপনী অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠিত হয়। ‘ডিজিটাল রেনেসাঁ: আগামীর ভোক্তাদের জন্য উদ্ভাবন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ সম্মেলনে শীর্ষস্থানীয় মার্কেটিং বিশেষজ্ঞরা ডিজিটাল ল্যান্ডস্কেপের বিবর্তন ও ভবিষ্যতের ভোক্তা সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন।

২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড বাংলাদেশে সেরা ও সর্বাধিক প্রভাবশালী ডিজিটাল ক্যাম্পেইনগুলোকে স্বীকৃতি দিয়ে আসছে। এ বছর মাইন্ডশেয়ারের অসাধারণ সাফল্য ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে উদ্ভাবন ও উৎকর্ষ অর্জনের প্রতিশ্রুতি আরও দৃঢ় করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024