শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

‘জনতাই বৈধতা’ লিখে কী বার্তা দিলেন নাহিদ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২ পড়া হয়েছে

সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ‘জনতাই বৈধতা’ লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি ছবি পোস্ট করে তিনি এ কথা লেখেন।

হাজারো ছাত্র-জনতার মাঝে বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে দাঁড়িয়ে থাকা ছবি পোস্ট করে ‘জনতাই বৈধতা’ বার্তাটি শুধু একটি বার্তা নয়, বরং একটি বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন অনেকে।

নাহিদের পোস্টে জান্নাতুল বুশরা নামের একজন লেখেন, জনতার আস্থার যে পতাকা নাহিদ ভাই তুলতে যাচ্ছেন, তা যেন সততা আর সাহসের প্রতীকে পরিণত হয়। দেশ ও মানুষের অধিকার রক্ষার পথে তার প্রত্যাবর্তন ইতিহাসের নতুন অধ্যায় রচনার আহ্বান। ইনকিলাব জিন্দাবাদ!

তাহসিন ইসলাম বলেছেন, নাহিদ! আপনি বাংলাদেশের ইতিহাসে কেবল এক দফার ঘোষক হিসেবে ইতিহাস তৈরি করেননি। সরকারি গাড়ি, বাংলো, ভিআইপি প্রটোকল, ক্ষমতা সব ছেড়ে জনতার কাতারে এসে আমাদের ৫৩ বছরের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নজির তৈরি করলেন। জনগণের প্রয়োজনে, দেশের বৃহত্তর স্বার্থে মন্ত্রিত্ব যে ছেড়ে দেওয়া যায় সেটাই প্রমাণ করলেন আজ।

এর আগে মঙ্গলবার দুপুরে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটাবিরোধী আন্দোলনের সময় মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম। পরে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024