শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডেসকোতে ৬১ পদে চাকরি, আবেদন করুন আজই

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৭ পড়া হয়েছে

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে চার ক্যাটাগরির পদে ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স)

পদসংখ্যা: ৩

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স/ফিন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে সিজিপিএ–৫-এর স্কেলে ন্যূনতম ৩.৫ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।

বয়স: ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: মাসিক মূল বেতন ৫১,০০০ টাকা

সুযোগ–সুবিধা: মূল বেতনের ৫০/৬০ শতাংশ বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্ঠী বিমা, অর্জিত ছুটি ভাতা, মেডিকেল সুবিধা এবং পরিবহন ভাতা দেওয়া হবে।

২. পদের নাম: সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ৩০ (ইলেকট্রিক্যাল ২০টি, মেকানিক্যাল ৭টি ও কম্পিউটার ইঞ্জিনিয়ার ৩টি)

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রক্যাল/মেকানিক্যাল/কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে সিজিপিএ-৫-এর স্কেলে ন্যূনতম ৩.৫ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।

বয়স: ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: মাসিক মূল বেতন ৩৯,০০০ টাকা

সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০/৬০ শতাংশ বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্ঠী বিমা, অর্জিত ছুটি ভাতা, মেডিকেল সুবিধা এবং পরিবহন ভাতা দেওয়া হবে।

৩. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন)

পদসংখ্যা: ১১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআর/ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে সিজিপিএ-৫-এর স্কেলে ন্যূনতম ৩.৫ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।

বয়স: ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: মাসিক মূল বেতন ৩৯,০০০ টাকা

সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০/৬০ শতাংশ বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্ঠী বিমা, অর্জিত ছুটি ভাতা, মেডিকেল সুবিধা এবং পরিবহন ভাতা দেওয়া হবে।

৪. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স)

পদসংখ্যা: ১৭

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স/ফিন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে সিজিপিএ-৫-এর স্কেলে ন্যূনতম ৩.৫ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।

বয়স: ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: মাসিক মূল বেতন ৩৯,০০০ টাকা

সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০/৬০ শতাংশ বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্ঠী বিমা, অর্জিত ছুটি ভাতা, মেডিকেল সুবিধা এবং পরিবহন ভাতা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ডেসকোর ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি

পরীক্ষা ফি বাবদ ১,০০০ টাকা ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৫।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024