শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভোক্তা অধিকারের অভিযানে দেখা মিললো ২৩,৫০০ টাকা মূল্যের শার্ট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ পড়া হয়েছে

এবার ভোক্তা অধিকারের অভিযানে দেখা মিললো ২৩,৫০০ টাকা মূল্যের শার্টের। শার্টের গায়ে এই দাম লাগিয়ে চলছে রমরমা ব্যবসা। এরকম করে অন্যান্য শার্টের গায়ে বিভিন্ন প্রাইস ট্যাগ লাগানো, যেগুলোর কোন ভিত্তি নেই।

ব্যবসায়ীর দাবি এগুলো ইমপোর্টারের মাধ্যমে আনা হয়েছে দেশের বাইরে থেকে। ভোক্তা কর্মকর্তা ইমপোর্ট করার কাগজপত্র দেখতে চাইলে তা দেখাতে ব্যর্থ ব্যবসায়ী। এভাবে প্রতিটি শার্টের ক্ষেত্রে কারচুপি করে যাচ্ছে দোকানদার।

একটি শার্টের গায়ে ১৮,৫০০ টাকার প্রাইস ট্যাগ লাগানো। ভোক্তা কর্মকর্তা হাতেনাতে বিষয়টি ধরলে দোকানের কর্মকর্তার দাবি ভুল করে এই ট্যাগ লাগানো হয়েছে এবং এটার মূল্য ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা।

এছাড়াও অভিযান চলাকালে দেখা যায় কিছু কিছু শার্টের গায়ে সেগুলোর মূল্যও লেখা নেই। শার্টের গায়ে লিখে রাখা ‘লন্ডন’। তবে এটি যে লন্ডনে উৎপাদনকৃত শার্ট সেটির পক্ষে প্রমাণ দেখাতেও ব্যর্থ দোকানটির কর্মচারী।

উল্লেখ্য, আসন্ন রমজান এবং ঈদ উপলক্ষে ভোক্তা অধিকারের বাজার ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য তদারকি অভিযান চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024