শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ পড়া হয়েছে

যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে “স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫” অনুষ্ঠিত হয়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ট্রাস্ট ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে কনফারেন্সের আয়োজন করে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপ রতন পাইন, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ডিএমডি এবং সিআরও আখলাসুর রহমান ভূঁইয়া।যশোর জেলার ৪৩টি তফসিলি ব্যাংকের কর্মকর্তা, জেলার ৪৩টি বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী ও শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং ট্রাস্ট ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা কনফারেন্সে অংশগ্রহণ করেন।

আলোচকরা শিক্ষার্থীদের সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এছাড়া, শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাংকিংয়ের সুযোগ-সুবিধা ও সঠিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024