শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন সরকারের অগ্রাধিকার কর্মসূচি: বাণিজ্যসচিব

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ পড়া হয়েছে

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন আমাদের অগ্রাধিকার কর্মসূচি। তাই রমজান মাসে ভোক্তাদের স্বস্তিতে রাখতে যে কর্মসূচি নেওয়া হয়েছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথাগুলো বলেন। এ সময় তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তরগুলোর কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, বাণিজ্যসচিব টিসিবির চলমান পণ্য বিক্রয় কার্যক্রমে মনিটরিং বা তদারকি জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

মাহবুবুর রহমান বাণিজ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগ দেওয়ার পর এটিই হচ্ছে কর্মকর্তাদের সঙ্গে তাঁর প্রথম আনুষ্ঠানিক সভা।

মতবিনিময় সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান, অতিরিক্ত বাণিজ্যসচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান, অতিরিক্ত সচিব (মহাপরিচালক, বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) নাজনীন কাওসার চৌধুরী, অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহবুবুর রহমান পদোন্নতি পেয়ে গতকাল মঙ্গলবার বাণিজ্যসচিব হন। ওই দিনই জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁর পদোন্নতি–সংক্রান্ত আদেশ জারি করে। তিনি ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন সদস্য। এর আগে তিনি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024