শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’, আহ্বায়ক আবু বাকের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ পড়া হয়েছে

‘শিক্ষা ঐক্য মুক্তি’ স্লোগান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন। নতুন এ সংগঠনের নাম ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে নতুন এ ছাত্র সংগঠনের নাম ও কমিটি ঘোষণা করা হয়।

এসময় কমিটি ঘোষণার বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে উল্লেখ করে তারা বিক্ষোভ করেন।

বিক্ষোভের মুখে মধুর ক্যান্টিনের ভেতরে ঢুকে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে আবু বাকের মজুমদারকে। যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ সিয়াম।

সদস্য সচিব করা হয়েছে জাহিদ আহসানকে, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন রিফাত রশীদ। এছাড়া মুখ্য সংগঠক হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং মুখপাত্র করা হয়েছে আশরেফা খাতুনকে।

নতুন এ সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক করা হয়েছে আব্দুল কাদেরকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব হয়েছেন মহির আলমকে ।

এছাড়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024