শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অতিরিক্ত ডিআইজিসহ ৫৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ পড়া হয়েছে

অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ বাংলাদেশ পুলিশে কর্মরত ৫৩ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়টি জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বদলিদের মধ্যে ১৯ জন অতিরিক্ত ডিআইজিসহ ৩৩ জন পুলিশ সুপার এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আবুল কালাম আযাদকে এপিবিএন-১ ঢাকায়, ৮ এপিবিএন হিসেবে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সরদার রোকনউজ্জামানকে সিআইডিতে, ডিএমপির খো. ফরিদুল ইসলামকে র‍্যাবে, ডিএমপির মুহাম্মদ মাহাবুবুর রহমানকে র‍্যাবেসহ ২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে সিআইডিতে, বিএমপিতে বদলির আদেশপ্রাপ্ত পুলিশ সুপার আহমেদুল কবীরকে পুলিশ সদর দপ্তরের এআইজি, আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরের এআইজি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলামকে সিআইডিতেসহ ৩২ কর্মকর্তাকে বদলি করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024