শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৩২) চেয়ে ১৬ ধাপ এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত (১১৬)। নতুন বাংলাদেশের শুরুটা কেমন হবে তা একপ্রকার অনুমিত ছিল। কোচ পিটার বাটলারও অকল্পনীয় কিছু ভাবেননি।

গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক আফঈদা খন্দকার। ম্যাচে র‍্যাঙ্কিংয়ের যে প্রভাব ছিল, তা অস্বীকার করার উপায় নেই। তবে দুরত্ব ঠিক কতটকু তা ঠিকই আন্দাজ করে ফেলেছেন বাংলাদেশ অধিনায়ক।

আফঈদা বলেন, ‘তারা কীভাবে খেলে সেটা আমরা আগে জানতাম না। তারা আসলে হাইপ্রেস করে না, আমরা যখন তাদের অর্ধে খেলি তখন প্রেস করে। তাই কিছুটা ধারণা পেয়েছি কীভাবে খেলতে হবে। তাদের সঙ্গে আমাদের দুরত্ব কতটুকু সেটা আমরা বুঝতে পারছি। এখন বাংলাদেশে গিয়ে সেভাবে অনুশীলন করব, যাতে করে আমরা আরও ভালো করতে পারি।’

অভিজ্ঞ ফুটবলাররা থাকলে হয়তো ফল ভিন্নও হতে পারত। কিন্তু জয় নয়, বাটলারের কাছে উন্নতিই গুরুত্বপূর্ণ। তাই কে কী বলবে, তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না তিনি। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে কোচ বলেন, ‘আমার মনে হয়, নির্দিষ্ট কিছু মানুষ (এই হারে) হাসবে এবং রসিকতা করবে…কিন্তু আমি সব সময় বিশ্বাস করি, এই দল অনেক দিন টিকবে। আমি মনে করি এই সফরে জয়টা মুখ্য নয়, উন্নতি করাটা গুরুত্বপূর্ণ। পরবর্তী সাফের জন্য দল গড়ে তোলা এবং এএফসির প্রতিযোগিতার দিকে এগিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ।’

আরব আমিরাতে ম্যাচের আগে বাংলাদেশ অনুশীলনের সময় পেয়েছে কেবল একদিন। তাই প্রস্তুতির ঘাটতি ছিল স্পষ্ট। বাটলার তা মেনে নিলেও আক্ষেপ করছেন না, ‘যেভাবে আমরা শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলেছি, তাতে আমি খুশি। তাদের লং পাসের খেলায় আমাদের ভুগতে হয়েছে। আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম। তবে এটা নিয়ে আমি দুঃখ করতে চাই না। আমি বাস্তব জগতে থাকি। যারা ম্যাচটি দেখেছে, তারা বলতে পারবে…দলের পারফরম্যান্সে খুশি আমি।’

হারের দুঃখ ভুলে গতকালই অনুশীলন করে বাংলাদেশ। ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে (২ মার্চ) ঘুরে দাঁড়াতে চান আফঈদা, ‘গত ম্যাচে যে ভুল হয়েছে, সেগুলো যেন পরের ম্যাচে না হয়। কোচ যে নির্দেশনা দেবেন, সেভাবেই খেলব। ইনশাল্লাহ ভালো খেলে জেতার চেষ্টা করব।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024