শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দীপিকার সিনেমার দৃশ্য ‘রিক্রিয়েট’ করলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ পড়া হয়েছে

২০০৭ সালে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‌‘ওম শান্তি ওম’ এর মাধ্যমেই অভিনয় জগতে খ্যাতি অর্জন করেন দীপিকা পাডুকোন। শান্তিপ্রিয়া চরিত্রে অভিনয় করে রাতারাতি পাকিস্তান, বাংলাদেশসহ বিশ্বব্যাপী তারকাখ্যাতি অর্জন করেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন অন্যতম বলিউড অভিনেতা শাহরুখ খান।

সেই সিনেমার একটি দৃশ্যে দেখা যায় স্টাইলিশ ভঙ্গিতে শান্তিপ্রিয়া গাড়ি থেকে নেমে হেঁটে মঞ্চের দিকে যাচ্ছেন। যার পর মুহুর্তেই দেখা যায়, দীপিকা রেড কার্পেট দিয়ে হেঁটে যাওয়ার সময় শাহরুখ খানের ঘড়িতে তার ওড়না আটকে যায়। এই দৃশ্যটি একটি আইকনিক দৃশ্যে পরিণত হয়েছে। সেই দৃশ্যেরই ‘রিক্রিয়েট’ করেছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির।

হানিয়ার ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সোনালি রঙের গাউনে নিজেকে সাজিয়েছেন হানিয়া। শান্তিপ্রিয়ার মতো উৎসুক দর্শকের সামনে আলোর ঝলকানি ছড়িয়ে গাড়ি থেকে নামছেন তিনি। অনুরাগীদের প্রতি উড়ন্ত চুমু দিচ্ছেন হানিয়া।

দীপিকার শান্তিপ্রিয়া চরিত্রের আদলে হানিয়াকে দেখে অনেকে প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘আইকনিক’। আরেকজন লিখেছেন, ‘সুপারস্টার’।

হানিয়া আমিরকে বলিউডের সিনেমায় দেখা যাবে কবে, তা নিয়ে আলোচনার শেষ নেই। হানিয়ার অনুরাগীরা তাকে বলিউডের সিনেমায় দেখতে মুখিয়ে আছেন।

বিষয়টি নিয়ে হানিয়া কী বলছেন? বলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে করবেন? এমন প্রশ্নের জবাবে এর আগে সাংবাদিকদের তিনি বলেন, ভালো কোনো কাজের প্রস্তাব পেলে বিষয়টি বিবেচনা করে দেখবেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে পাকিস্তানি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড গড়েছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। এই মুহূর্তে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি।

আলোচিত পাকিস্তানি ধারাবাহিক ‘কাভি মে কাভি তুম’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছেন হানিয়া আমির। ফাহাদ মুস্তাফা ও হানিয়া আমির অভিনীত ধারাবাহিকটি পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের দর্শকের কাছেও প্রশংসা কুড়িয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024