শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অপারেশন ডেভিল হান্টে আরও ৫৬৯ জন গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

দেশব্যাপী যৌথবাহিনীর চলমান অপারেশন ডেভিল হান্টে আরও ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযান মিলিয়ে ১ হাজার ২৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে এ অভিযান শুরুর পর থেকে সারা দেশে গ্রেফতারের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৫৬৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ৬৬২ জনসহ মোট ১ হাজার ২৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে ২টি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি ছাড়াও ৬২ গ্রাম গান পাউডার, ৩টি রাম দা, একটি লোহার তৈরি দা, একটি ছোরা, দুটি লোহার রড ও একটি কাঠের লাঠি জব্দ করা হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ঘটে। এর প্রতিবাদে ঘটনার পরদিন গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরবর্তীতে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ৬১৮ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে এই সময়ে অন্যান্য মামলার ৭৮৬ জনকে গ্রেফতার করা হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে যতদিন প্রয়োজন হবে, ততদিন বিশেষ এ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024