শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১০১ পড়া হয়েছে

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠানে জনবল নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ প্রতিষ্ঠানে ১৯ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ৭৫১ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: লাইব্রেরিয়ান

পদসংখ্যা: ৬৫

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৪. পদের নাম: হিসাবরক্ষক

পদসংখ্যা: ২৮

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৫. পদের নাম: ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট

পদসংখ্যা: ৪

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৬. পদের নাম: এলডিএ কাম স্টোরকিপার

পদসংখ্যা: ১৭

যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. পদের নাম: সহকারী কাম স্টোরকিপার

পদসংখ্যা: ১১

যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. পদের নাম: অফিস সহকারী কাম স্টোরকিপার

পদসংখ্যা: ৪৬

যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৯. পদের নাম: এলডিএ কাম টাইপিস্ট

পদসংখ্যা: ২

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১০. পদের নাম: সহকারী কাম টাইপিস্ট

পদসংখ্যা: ২

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১১. পদের নাম: অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর

পদসংখ্যা: ২৭

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১২. পদের নাম: কেয়ারটেকার

পদসংখ্যা: ৭৪

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৩. পদের নাম: ড্রাইভার কাম মেকানিক

পদসংখ্যা: ২

যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। ড্রাইভারের (ভারী) ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী যানবাহন চালনায় পারদর্শী এবং ড্রাইভারের (হালকা) ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৪. পদের নাম: এলডিএ কাম ক্যাশিয়ার

পদসংখ্যা: ৭৯

যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৫. পদের নাম: ক্রাফট ইনস্ট্রাক্টর (সপ)

পদসংখ্যা: ৭ (জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ৫টি ও ফার্ম মেশিনারি ২টি)

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) বা দাখিলসহ (ভোকেশনাল) সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অথবা বিজ্ঞানে এইচএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন এক বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি বা সমমান পাসসহ দুই বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান ২ এবং ৩-এ উত্তীর্ণ।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

১৬. পদের নাম: ক্রাফট ইনস্ট্রাক্টর (ল্যাব)

পদসংখ্যা: ১৫

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) বা দাখিলসহ (ভোকেশনাল) সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অথবা বিজ্ঞানে এইচএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি বা সমমান পাসসহ দুই বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান ২ এবং ৩-এ উত্তীর্ণ।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

১৭. পদের নাম: অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৪৭

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

১৮. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৩১৭

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

১৯. পদের নাম: অফিস সহায়ক/গার্ডেনার

পদসংখ্যা: ৫ যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের সময়সীমা: ৪ থেকে ২৪ মার্চ ২০২৫, সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে জানা যাবে। ২০২৪ সালের ২৫ মার্চ জারিকৃত ১৬৭ নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ১৪ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা; ১৫ থেকে ১৯ নম্বর পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024