শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রিমিয়াম ব্যাংকিং সিনিয়র গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক ও শেয়ারট্রিপের চুক্তি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং সিনিয়র গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম শেয়ারট্রিপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

এই পার্টনারশিপের আওতায়, ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং সিনিয়র গ্রাহকরা বিশেষ ওয়েলকাম ভাউচার এবং শেয়ারট্রিপের এক্সক্লুসিভ ডিসকাউন্ট ক্যাম্পেইন উপভোগ করতে পারবেন।

শেয়ারট্রিপ দেশের শীর্ষস্থানীয় অনলাইন প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি, যা একই প্ল্যাটফর্মে ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন এবং হলিডে প্যাকেজসহ ভ্রমণ ও লাইফস্টাইল-সংক্রান্ত বিভিন্ন সেবা দেয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্ট, মেহরুবা রেজা; হেড অব প্রিমিয়াম ব্যাংকিং বিজনেস অ্যাক্যুইজিশন, সৈয়দ মাহিন জুবায়েদ এবং শেয়ারট্রিপের পক্ষ থেকে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, অরূপ রতন বড়ুয়া এবং জেনারেল ম্যানেজার অব অপারেশনস, ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।

এই পার্টনারশিপের মাধ্যমে ব্র্যাক ব্যাংক তাদের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ সুবিধা ও ব্যতিক্রমী অভিজ্ঞতার নিশ্চয়তাকে আরও শক্তিশালী করলো, যাতে গ্রাহকগণ বিশ্বমানের ব্যাংকিং সুবিধার পাশাপাশি অনন্য ভ্রমণ অভিজ্ঞতাও অনায়াসে উপভোগ করতে পারেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024