শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ও এসএমই বরেণ্য গ্রাহকদেরকে এক্সিকিউটিভ হেলথ প্যাকেজ দেবে ইবনে সিনা ট্রাস্ট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৯৫ পড়া হয়েছে

প্রিমিয়াম ব্যাংকিং ও এসএমই বরেণ্য গ্রাহকদের জন্য বিশেষ এক্সিকিউটিভ হেলথ প্যাকেজ অফার করতে ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ব্যাংক। এই পার্টনারশিপের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং ও এসএমই বরেণ্য গ্রাহকরা ইবনে সিনার যেকোনো শাখায় বিনামূল্যে একটি এক্সিকিউটিভ হেলথ চেক-আপ প্যাকেজ নিতে পারবেন।

গ্রাহকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এটি ব্র‍্যাক ব্যাংকের একটি বিশেষ উদ্যোগ।

গত ১২ ফেব্রুয়ারি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসএমই ব্যাংকিংয়ের হেড অব স্মল বিজনেস আলমগীর হোসেন; হেড অব এসএমই স্ট্র্যাটেজি মোহাম্মদ জাকিরুল ইসলাম; হেড অব প্রিমিয়াম ব্যাংকিং প্রপোজিশন আরমিন আহমেদ; এবং হেড অব প্রিমিয়াম ব্যাংকিং বিজনেস অ্যাক্যুজিশন সৈয়দ মাহিন জুবায়েদ।

অন্যদিকে ইবনে সিনা ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাদিউল করিম খান, ইন চার্জ অব কর্পোরেট উইং বিজনেস ডেভেলপমেন্ট এবং সোহেল রানা, রিজিওনাল ইন চার্জ অব বিজনেস ডেভেলপমেন্ট।

একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে, ব্র্যাক ব্যাংক শুধু আর্থিক সেবার মধ্যে সীমাবদ্ধ না থেকে গ্রাহকদের সামগ্রিক সুস্থতা ও কল্যাণের দিকেও গুরুত্ব দেয়। ব্যাংকিং সম্পর্কের গণ্ডি পেরিয়ে স্বাস্থ্যসেবার সুবিধা যুক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024