শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রমজানে সস্তায় রেশন দেবে রাজ্য সরকার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৯১ পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সস্তায় বিশেষ প্যাকেজে রেশন দেবে রাজ্য সরকার। এই বিশেষ প্যাকেজে রয়েছে, ময়দা, চিনি এবং ছোলা। ঘোষণা অনুযায়ী আগামীকাল রোববার থেকে রেশন দোকানে পাবেন গ্রাহকরা।

শনিবার খাদ্য ও সরবরাহ দফতরের পক্ষে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকার ভর্তুকি দেওয়ার ফলে বাজারদরের থেকে অনেক কম দামে এই সব খাদ্য সামগ্রী রেশন দোকানে পাওয়া যাবে।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাস উপলক্ষে এই বিশেষ প্যাকেজের ঘোষণা করা হয়েছে। বিশেষ প্যাকেজে চিনি পাওয়া যাবে ৩২ টাকায়, ছোলা পাওয়া যাবে ৬২ টাকায়, ময়দা যাওয়া যাবে ৩১ টাকায়।

এই সুবিধা পাবেন-অন্তোদ্যয় অন্নযোজনা এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত কার্ডধারী পরিবার। ২ থেকে ৩০ মার্চ পর্যন্ত এই বিশেষ প্যাকেজ চালু থাকবে।

প্রায় ৬ কোটি গ্রাহককে রাজ্য সরকার ভর্তুকি দিয়ে এই সব খাদ্য সামগ্রী সরবরাহ করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024