শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাইকো কিলাররূপে ধরা দেবেন মিষ্টি জান্নাত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৯৯ পড়া হয়েছে

ঢাকাই সিনেমার নায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন তিনি। দীর্ঘদিন পর এবার কাজের খবরে আসলেন এ নায়িকা, ফিরেছেন শুটিংয়ে। তবে বড় পর্দার সিনেমা নয়, নতুন একটি ওটিটি কনটেন্টের কাজ শুরু করেছেন এ অভিনেত্রী।

‘সাইকো’ শিরোনামের একটি ওয়েব ফিল্মের শুটিং নিয়েই এখন ব্যস্ত রয়েছেন মিষ্টি। এতে তাকে একজন সাইকো কিলারের চরিত্রে দেখা যাবে। ফিল্মটি নির্মাণ করছেন মাহফুজ রহমান রাজ।

এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, আসলে ব্যক্তিগত কাজ নিয়ে এতদিন ক্যামেরার বাইরে ছিলাম। তবে নতুন বছর নতুন করে বেশ কিছু কাজ শুরু করেছি, তার মধ্যে অন্যতম এই ওয়েব ফিল্ম। এখানে ভিন্ন এক চরিত্রে অভিনয় করছি, যা আমার জন্যও নতুন এক অভিজ্ঞতা। দর্শক আমাকে নতুনভাবে দেখতে পাবেন। আশা করি সবার ভালো লাগবে।

উল্লেখ্য, মিষ্টি অভিনীত সিনেমার মধ্যে উল্লেখ্যযোগ্য ‘লাভ স্টেশন’, ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’। এদিকে নতুন সিনেমায় অভিনয়ের জন্যও প্রস্তুতি নিচ্ছেন এ নায়িকা।

মিষ্টি জান্নাত বলেছেন, একাধিক নির্মাতার সঙ্গে কথা হয়েছে। ব্যাটে বলে মিলে গেলে কাজ করবো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024