শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাউথইস্ট ব্যাংক থেকে বেতন উত্তোলন সুবিধা পাবেন নেক্সাস গ্রুপের কর্মচারীরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১০৭ পড়া হয়েছে

সাউথইস্ট ব্যাংক পিএলসির মাধ্যমে বেতন এবং অন্যান্য উত্তোলন সুবিধা পাবেন নেক্সাস গ্রুপ – এর স্টাফ ও কর্মচারীরা। সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং নেক্সাস গ্রুপ এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। যার মাধ্যমে ব্যাংকটি থেকে নেক্সাস গ্রুপকে পে-রোল ব্যাংকিং, এটিএম এবং অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান করা হবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং নেক্সাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. রাশিদ আহমেদ হোসাইনি তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি বিনিময় করেন।

এই চুক্তির আওতায় কার্ডধারীরা যেকোনও এটিএম থেকে নগদ উত্তোলন, পয়েন্ট অফ সেলস লেনদেন, ই-কমার্স লেনদেন, তহবিল স্থানান্তর এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের কাছে অর্থ যোগ করার মতো বিস্তৃত সেবার সুবিধা উপভোগ করতে পারবেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন বলেন, “আমরা নেক্সাস গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আনন্দিত। এটি একটি স্বনামধন্য পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং এই সহযোগিতার মাধ্যমে আমরা কর্মীদের জন্য সহজ ও উন্নত ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে কাজ করছি।”

সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং মাসুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024