শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সামান গ্রুপের চীফ অপারেটিং অফিসার হলেন আজম খান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৯১ পড়া হয়েছে

সামান গ্রুপের চীফ অপারেটিং অফিসার হলেন আজম খান। আজ (১ মার্চ) তিনি কোম্পানিটির সিওও পদে যোগদান করেন। যোগদানের পূর্বে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এর হেড অব কমিউনিকেশনস, ম্যানেজমেন্ট কমিটির সদস্য, সাস্টেইনেবল ফিন্যান্স কমিটির সদস্য, এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং এমটিবি ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।

উল্লেখ্য সামান গ্রুপ লুব্রিক্যান্ট, এগ্রো এন্ড ফুড, ওয়ার্ক টার্মিনাল (কো-ওয়ার্কিং স্পেস), ই-কমার্স, প্রোপার্টিস এবং কমিউনিকেশনস খাতে ব্যবসা পরিচালনা করছে।

আজম খান ১৯৮৮ সনে ভলান্টারি হেলথ সার্ভিসেস সোসাইটিতে (ভিএইচএসএস) সহকারী প্রকাশনা কর্মকর্তা হিসাবে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে কারিতাস বাংলাদেশে জনসংযোগ কর্মকর্তা, স্টান্ডার্ড ব্যাংক পিএলসি এর জনসংযোগ কর্মকর্তা, ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর জনসংযোগ কর্মকর্তা, ঢাকা ব্যাংক পিএলসি এর হেড অব পিআর অফিস এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক পিএলসির হেড অব মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট এবং হেড অব পাবলিক রিলেশনস ছিলেন।

১৯৮৮ সনে আজম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024