শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সৌদিতে সরকারি অফিসে দুর্নীতিবিরোধী অভিযান, গ্রেফতার ১৩১

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১০৭ পড়া হয়েছে

সৌদি আরবের তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ (নাজাহা) দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে ১৩১ জনকে গ্রেফতার ও ৩৭০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তিন হাজার ৪৬৬টি পরিদর্শন কার্যক্রম পরিচলনা করেছে। এতে ঘুষ, কর্তৃত্বের অপব্যবহার ও অন্যান্য লঙ্ঘনের ঘটনা উন্মোচিত হয়েছে।

যদিও গ্রেফতারদের মধ্যে কয়েকজনকে পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

নাজাহা দুর্নীতিবিরোধী অভিযান এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছে, যে জবাবদিহিতা হচ্ছে সততার ভিত্তি।

তাছাড়া কর্তৃপক্ষ জনসাধারণকে তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যে কোনো সন্দেহজনক দুর্নীতির বিষয়ে তথ্য দিতে আহ্বান জানিয়েছে।

এদিকে সৌদিতে শনিবার (১ মার্চ) থেকে রোজা শুরু। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদির কর্তৃপক্ষ আনুষ্ঠনিকভাবে এই তথ্য জানিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024