শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইউনিয়ন ব্যাংকের নতুন এমডি হুমায়ুন কবির

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১০১ পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক মোঃ হুমায়ুন কবির শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে যোগ দিয়েছেন।

৩৭ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন ব্যাংকার হুমায়ুন কবির ইউনিয়ন ব্যাংকে যোগ দেওয়ার আগে এনআরবিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও ক্যামেলকো হিসেবে দায়িত্বপালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সচিব, ব্যাংকিং রেগুলেশন এবং পলিসি ডিপার্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ইনভেষ্টমেন্ট ডিপার্টমেন্ট, মানব সম্পদ ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ক্রেডিট ডিপার্টমেন্ট, ব্যাংকিং ইন্সপেকশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের প্রধান এবং মতিঝিল, বরিশাল ও খুলনা অফিসে অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং নীতি ও প্রবিধি প্রণয়নে নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়াও হুমায়ুন কবির জনতা, রুপালী ও আইসিবি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক, সোনালী, অগ্রণী, ইসলামী, এনবিএল, কমার্স, বেসিক ও এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক হিসেবে একাধিকবার প্রক্সি অ্যাটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের ফ্যাকাল্টি মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেন।

হুমায়ুন কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি ব্যাংকের বিভিন্ন বিষয়ের উপর দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধিকল্পে জনাব কবির কানাডা, রাশিয়া, ইংল্যান্ড, সৌদি আরব, তুর্কমেনিস্তান, ইতালি, তুরস্ক, হংকং, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা ভ্রমণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024