শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডেভিল হান্ট: গাজীপুর মহানগরীতে গ্রেফতার ৫৮

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে

গাজীপুর মহানগরী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয়ে রোববার সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা (এসবি)।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরীর আট থানা এলাকা থেকে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পশ্চিম থানায় ৪৪ জন, টঙ্গী পূর্ব থানায় ছয়জন,পূবাইল ও গাছা থানায় তিনজন করে, সদর মেট্রো ও কোনাবাড়ি থানা এলাকা থেকে একজন করে গ্রেফতার করা হয়।

চলতি মাসের ৮ তারিখ থেকে শুরু হওয়া ডেভিল হান্ট অপারেশনে এ পর্যন্ত মহানগরী এলাকা থেকে ৪৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024