শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নিষেধ সত্ত্বেও কোহলির ‘৩০০’ দেখতে দুবাইয়ে আনুশকা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৩৫ পড়া হয়েছে

চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন স্ত্রী বা পরিবারকে সঙ্গে রাখার অনুমতি দেয়নি বিসিসিআই। যে কারণে দুবাইয়ে ভারতের ম্যাচগুলোতে দেখা যাচ্ছে না ক্রিকেটারদের স্ত্রীদের। তবে এবার সেই বারণ উপেক্ষা করেই দুবাইয়ে হাজির হয়েছেন বিরাট কোহলির স্ত্রী অনুশকা শর্মা। কোহলির ৩০০তম ওয়ানডে ম্যাচের মাইলফলকের সাক্ষী হতে এরই মধ্যে দুবাইয়ে পৌঁছেছেন তিনি।

দুবাইয়ে আজ দুপুর ৩টায় নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ভারত। আগে থেকেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় দুদলের জন্যই ম্যাচটি নিয়মরক্ষা ও সেমির প্রস্তুতির। তবে সেই প্রস্তুতিটাও জয়ে সারতে চায় দুদল। তাছাড়া এই ম্যাচটি কোহলি ভক্তদের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে তার মাইলফলকের জন্য।

কোহলি আজ সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৩০০ তম ওয়ানডে ম্যাচ খেলার কীর্তি গড়বেন। এর আগে, শচীন টেন্ডুলকার (৪৬৩), মহেন্দ্র সিং ধোনি (৩৫০), রাহুল দ্রাবিড় (৩৪৪), সৌরভ গাঙ্গুলী (৩১১), যুবরাজ সিং (৩০৪) এবং অনিল কুম্বলের এই কীর্তি আছে। তাদের পাশেই আজ নিজেকে বসাতে যাচ্ছেন কোহলি।

কোহলি অবশ্য নিজেও আছেন দারুণ ছন্দে। সবশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন এই তারকা। তাই তার কাছে ভক্তদের প্রত্যাশাটাও বেড়েছে। সেই প্রত্যাশা পূরণে আরও একবার নিজেকে মেলে ধরবেন; এমনটাই প্রত্যাশা কোহলি ভক্তদের।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024