শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬৭

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১০৯ পড়া হয়েছে

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৫৭৫টি টহল টিম ও ৬৫টি চেকপোস্ট বসিয়ে ১৬৭ জনকে গ্রেফতার করেছে। এ সময় এদের বিরুদ্ধে মামলা হয়েছে ৬৬টি।

রবিবার (২ মার্চ) এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি)মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শনিবার (১ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির ৫৭৫টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপির ৬৫টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির ১৪টি, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং ডিএমপির সঙ্গে র‍্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়াও ডিএমপির সঙ্গে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএনের ২০টি চেকপোস্ট পরিচালনা করা হয়।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছে ছয়জন ডাকাত, ১৮ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চারজন চাঁদাবাজ, ১০ জন চোর, ২২ জন চিহ্নিত মাদক কারবারি, ১২ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল, চারটি ককটেল, আটটি ছোরা, দুটি চাপাতি, দুটি রামদা, ২১টি মোবাইল, একটি মোটরসাইকেল, একটি বাইসাইকেল, দুটি একহাজার টাকার জাল নোট ও নগদ ১৮ লাখ তিন হাজার ৭৮৫ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া অভিযানে উদ্ধার মাদকের মধ্যে রয়েছে ১ হাজার ৭৫৯ পিস ইয়াবা, দুই কেজি ৩২০ গ্রাম গাঁজা ও ১০ গ্রাম হেরোইন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৬টি মামলা দায়ের করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024