শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাইবার ক্রাইমের শিকার শ্রেয়া ঘোষাল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৯৮ পড়া হয়েছে

সাইবার ক্রাইমের শিকার গায়িকা শ্রেয়া ঘোষাল। গায়িকা জানিয়েছেন, তার এক্স হ্যান্ডেলটি হ্যাক হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে নাকি তার এক্স অ্যাকাউন্টটি এই অবস্থায় রয়েছে। বহু চেষ্টা করেও কোনও ভাবেই পুনরুদ্ধার করতে পারছেন না তিনি। শনিবার ইনস্টাগ্রামে বিষয়টি বিস্তারিত জানিয়েছেন শ্রেয়া।

তিনি লিখেছেন, “আমার বন্ধু এবং অনুরাগীদের উদ্দেশে জানাই, গত ১৩ ফেব্রুয়ারি থেকে আমার এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়ে পড়ে রয়েছে। এক্স-এর টিমের সঙ্গে যোগাযোগ করার সাধ্যমতো চেষ্টা করেছি। কিন্তু উল্টো দিক থেকে কিছু অটো জেনারেটেড উত্তর ছাড়া এখনও পর্যন্ত কিছু পাইনি। শ্রেয়া জানিয়েছেন, তিনি না পারছেন অ্যাকাউন্টটি ডিলিট করতে, না পারছেন অ্যাকাউন্টে লগ-ইন করতে। শ্রেয়ার অনুরোধ, আপনাদের সকলকে সাবধান করছি, আমার অ্যাকাউন্ট থেকে কোনও লিঙ্ক বা ম‍্যাসেজ গেলে দয়া করে কেউ ক্লিক করবেন না। না হলে বড় কোনও বিপদ হয়ে যেতে পারে। এই অ্যাকাউন্ট যদি আমিবার ফিরিয়ে আনতে পারি তা হলে নিজেই জানাবো। ধন্যবাদ।”

শ্রেয়ার এই খবর জানার পর থেকেই উদ্বিগ্ন অনুরাগীরা। অনেকেই কমেন্ট বাক্সে বিভিন্ন পরামর্শও দিয়েছেন। শ্রেয়ার মতো তারকার সঙ্গেও যদি এমন ঘটনা ঘটতে পারে, তা হলে আমজনতা যেকোনও দিন এর চেয়েও বড় বিপদে পড়তে পারে। অনেকেই তাই লিখেছেন, সোশ্যাল মিডিয়ার ভালো দিক যেমন আছে, তেমনই এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। ফলে সাবধান না থাকলে বিপদে পড়তে হতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024