শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এইচআইভি পরীক্ষায় নতুন পদ্ধতি আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে

এইচআইভি পরীক্ষায় নতুন পদ্ধতি আবিষ্কারের দাবি করেছেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, নতুন পদ্ধতিতে কম সময়ে ও কম খরচে নির্ভুলভাবে এইচআইভি শনাক্ত করা যাবে।

মঙ্গলবার (০৪ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স’ জার্নালেও এ গবেষণার বিষয়টি প্রকাশ করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার একদল বিজ্ঞানীর দাবি, তারা এমন এক পদ্ধতি আবিষ্কার করেছেন, যা দিয়ে কম সময়ে ও কম খরচে নির্ভুলভাবে এইচআইভি চিহ্নিত করা যাবে। এত দিন প্লাজমা স্পট কার্ডে রক্তের ফোঁটা দিয়ে পরীক্ষা করা হতো। এবার বিজ্ঞানীরা প্লাজমা পেপার কার্ড নামে নতুন প্রযুক্তি আবিষ্কার করেছেন দক্ষিণ আফ্রিকার টাফ্‌টস ইউনিভার্সিটির বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা জানান, আগে স্পট কার্ডে রক্ত নিয়ে সঙ্গে সঙ্গেই পরীক্ষা করতে হতো। এজন্য রোগীকে বারবার ক্লিনিকে আসতে হতো। কিন্তু প্লাজমা পেপার কার্ডে রক্ত অনেকদিন সংরক্ষণ করা যাবে। চিকিৎসকেরা সময় নিয়ে নিখুঁতভাবে পরীক্ষা করতে পারবেন। এছাড়া এতে অনেক কম সময়ে পরীক্ষা করা সম্ভব হবে।

তারা জানান, ভাইরাসের মিউটেশন বা রাসায়নিক বদল হচ্ছে কি না, এমনকি শরীরে এটি কতটা ভয়ংকর রূপ নিচ্ছে তাও এ পরীক্ষায় জানা যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024