শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

একযোগে সাড়ে ৫ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৯৭ পড়া হয়েছে

সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে, যারা রাজধানীসহ সারাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করবেন।

মঙ্গলবার (৪ মার্চ) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ইতিপূর্বে তিন হাজার ৪৯৩ জন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন সেটির সঙ্গে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। গ্রাম-গঞ্জে মানুষ চিকিৎসা পায় না। তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসক নিশ্চিত করতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগের মূল উদ্দেশ্য।

দেশে মব জাস্টিসের সুযোগ নেই মন্তব্য করে উপদেষ্টা বলেন, মোহাম্মদপুরের ঘটনা নিয়ে আমরা কথা বলেছি, উভয়পক্ষ পুলিশের সামনে দোষ স্বীকার করেছে।

গ্যাস আমদানি প্রসঙ্গে বলেন, সৌদি থেকে সরকার কম মূল্যে এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে গ্যাস সংকট কমে আসবে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024