শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সার্বিয়ার সংসদে গ্রেনেড নিক্ষেপ, এমপির স্ট্রোক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৮২ পড়া হয়েছে

সার্বিয়ায় সংসদের ভেতর সরকার ও বিরোধীদলীয় এমপিদের মধ্যে চরম হট্টগোল হয়েছে। এসময় সরকারি এমপিদের লক্ষ্য করে ধোঁয়ার গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুড়েছেন বিরোধী দলের এমপিরা।

ঘটনার ভয়াবহতায় এক এমপি সেখানেই স্ট্রোক করেন। দেশটিতে গত চার মাস ধরে ব্যাপক আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে যোগ দিয়েছেন কৃষক, মজুরসহ সব সাধারণ মানুষ।

মঙ্গলবার (৪ মার্চ) তাদের পক্ষে বিক্ষোভ জানাতে সংসদে ধোঁয়ার গ্রেনেড মারেন বিরোধী এমপিরা।

গত বছর সার্বিয়ার নোভি সাদে রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। ওই ঘটনার পর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এর জেরে দেশটির প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক পদত্যাগ করতে বাধ্য হন।

কিন্তু এতে আন্দোলনে ভাটা পড়েনি। এখন আন্দোলনের মুখে প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিকের প্রায় এক দশকের শাসন হুমকির মুখে পড়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদত্যাগ ও অন্যান্য বিষয় সংসদের এজেন্ডায় আনে ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি (এসএনএস)। ওই সময় বিরোধী দলের এমপিরা তাদের আসন থেকে ওঠে স্পিকারের দিকে ছুটে যান এবং সংসদের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিবাদে জড়ান। অপর একটি অংশ ধোঁয়ার গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুড়ে মারেন। টিভিতে প্রচারিত সরাসরি ভিডিওতে দেখা যায়, সংসদের ভেতর থেকে গোলাপি ও কালো রঙের ধোঁয়া বের হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংসদে বিশ্ববিদ্যালয়ের ব্যয় বাড়ানো সংক্রান্ত একটি আইন পাস করানোর কথা ছিল। এছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগও নিশ্চিত করার কথা ছিল। কিন্তু এ দুটি বিষয়ের অন্য বিষয়গুলো সংসদের এজেন্ডায় আনায় ক্ষুব্ধ হন বিরোধীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024