পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, স্কয়ার ফার্মার পরিচালক তপন চৌধুরী ১৫ লাখ শেয়ার ক্রয় করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক/ ব্লক মার্কেট থেকে বর্তমান বাজার দরে শেয়ার ক্রয় করবেন এই পরিচালক।