শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ, জানা গেল তাদের নাম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৮৫ পড়া হয়েছে

সরকার দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে। রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রথম প্রজ্ঞাপনে ১২ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। রাজবাড়ি জেলার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেলেন ডা. এস এম মাসুদ। চাঁপাইনবাবগঞ্জের ডা. এ কে এম শাহাব উদ্দিন, বগুড়ায় ডা. এ কে এম মোফাখ্খারুল ইসলাম, বাগেরহাটে ডা. আ স ম মাহবুবুল আলম, রাজশাহীতে ডা. এস আই এম রাজিউল করিম নিয়োগ পেয়েছেন।

কুমিল্লায় নিয়োগ পেলেন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ, ঝিনাইদহে ডা. মো. কামরুজ্জামান, ময়মনসিংহে ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, বান্দরবানে ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, লক্ষ্মীপুরে ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন, খুলনায় ডা. মোছা. মাহফুজা খাতুন ও মাদারীপুরে ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল।

দ্বিতীয় প্রজ্ঞাপনে ২৯ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। বরিশালের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা. এস এম মনজুর-এ-এলাহী। কুষ্টিয়ায় ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুরে ডা. মো. গোলাম মাওলা, শরীয়তপুরে ডা. মো. রেহান উদ্দিন, সিলেটে ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, নোয়াখালীতে ডা. মরিয়ম সিমি, পিরোজপুরে ডা. মো. মতিউর রহমান, কক্সবাজারে ডা. মোহাম্মদুল হক ও ঝালকাঠিতে ডা. মোহাম্মদ হুমায়ূন কবীরকে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ফেনীতে ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, পাবনায় ডা. মো. আবুল কালাম আজাদ, শেরপুরে ডা. মুহাম্মদ শাহীন, জামালপুরে ডা. মোহাম্মদ আজিজুল হক, পটুয়াখালীতে ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, মেহেরপুরে ডা. এ, কে, এম আবু সাঈদ, নেত্রকোনায় ডা. মো. মামুনুর রহমান, টাঙ্গাইলে ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু, পঞ্চগড়ে ডা. মো. মিজানুর রহমান, ঠাকুরগাঁওয়ে ডা. শ্যামলী সাহা, কুড়িগ্রামে ডা. মো. আল মামুন, গাইবান্ধায় ডা. মো. রফিকুজ্জামান নিয়োগ পেয়েছেন।

জয়পুরহাটে সিভিল সার্জন পদে নিয়োগ পেলেন ডা. স্বপন কুমার বিশ্বাস, লালমনিরহাটে ডা. আব্দুল হাকিম, কিশোরগঞ্জে ডা. অভিজিত শর্মা, বরগুনায় ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ, নওগাঁয় ডা. মো. আমিনুল ইসলাম, রংপুরে ডা. শাহীন সুলতানা, নীলফামারীতে ডা. মো. আব্দুর রাজ্জাক ও মানিকগঞ্জে ডা. আসিফ মাহমুদ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024