শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দিনে কতটা পানি পান করা উচিত, জেনে নিন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৮৯ পড়া হয়েছে

আমাদের প্রতিদিন কতটুকু পরিমাণে পানি পান করা উচিত, আর কতটুকু উচিত নয়, তা আমরা অনেকেই জানি না। তাই আমরা অনেকেই যখন-তখন রাস্তাঘাটে চলতে-ফিরতে তৃষ্ণা পেলে পানি খেয়ে থাকি। সেই সময় আমরা ব্যাগ থেকে বোতল বের করে দাঁড়িয়েই পানি পান করি। অথচ এটা মোটেও ঠিক নয়। কারণ ইসলামেও আমাদের দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করা হয়েছে। সুতরাং আমরা বসে পানি পান করি, সুস্থজীবন গড়ি।

আর শরীর সুস্থ রাখতে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে পানি পান করা উচিত। সব টক্সিন দূর করে শরীরকে চাঙা রাখতে সাহায্য করে পর্যাপ্ত পরিমাণে পানি পান। আবার পানির অভাবে শরীরে ডিহাইড্রেশনসহ একাধিক রোগ বাসা বাঁধতে পারে। এর মধ্যে কিডনির সমস্যা তো রয়েছেই।

তাই আমাদের প্রতিদিন তিন থেকে চার লিটার পানি পান উচিত। বিশেষজ্ঞরা বলছেন, যদিও মানুষভেদে শরীরে পানির চাহিদা ভিন্ন হয়ে থাকে। প্রস্রাবের রঙই বলে দেবে আপনার শরীরে কতটুকু পানির প্রয়োজন আছে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে শরীর থেকে অনেক রোগ দূরে থাকে ঠিকই, আবার ভুলভাবে পানি খেলে নানা শারীরিক সমস্যাও হতে পারে। তাই পানি পানের সময় কিছু দিকে খেয়াল রাখতে হবে।

দাঁড়িয়ে পানি পান করা মোটেও উচিত নয়। কারণ রাস্তাঘাটে চলাফেরা করার সময় তেষ্টা পেলেই আমরা সবাই পানি খেয়ে নিই। আর বেশিরভাগ সময় দাঁড়িয়েই পানি পান করে থাকি। কিন্তু তা মোটেও স্বাস্থ্যকর নয়; আবার বসে পানি পান করলে কোনো ক্ষতি নেই। বরং শুয়ে পানি খাওয়া উচিত নয়। এতে শ্বাসযন্ত্রের সমস্যা হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, দাঁড়িয়ে পানি পান করলে শরীরে নাকি একাধিক সমস্যা হতে পারে। যেমন— দাঁড়িয়ে পানি পান করলে শরীরে পানি প্রবেশের গতি বেড়ে যায়, যা স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়। এর থেকে হজমের সমস্যা হতে পারে। পাশাপাশি স্নায়ুতন্ত্রেরও গোলমাল দেখা দিতে পারে। এ থেকে আপনি বাতের সমস্যায় পড়তে পারেন।

এদিকে আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলছেন, দাঁড়িয়ে পানি পানে জয়েন্টে পানি জমে থাকে। এর থেকে বাতের সমস্যাও হতে পারে। আর দাঁড়িয়ে পানি পান করলে শরীরে পানির ভারসাম্যও নষ্ট হয়ে যায়। এর থেকেও জয়েন্টের ব্যথা বেড়ে যায়।

সুতরাং আপনি যেভাবেই পানি পান করুন না কেন, প্রতিদিন পানি পান করা জরুরি। এর ফলে আমাদের শরীর সুস্থ ও সবল থাকে। এতে থাকা খনিজও শরীরে নানা কাজে আসে। তাই সঠিক পরিমাণে পানি পান না হলে দেহের কার্যকারিতা কমে যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024