শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশিদের ডিজিটাল লেনদেন বেড়েছে ১৭ শতাংশ: ভিসা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্ট সেবায় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা জানিয়েছে, বাংলাদেশ দ্রুত ডিজিটাল লেনদেনের দিকে অগ্রসর হচ্ছে। ফলে অভ্যন্তরীণ ও আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রে অনলাইন এবং স্পর্শবিহীন পেমেন্টের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

২০২৪ সালে ভিসার নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশি কার্ডধারীদের ব্যয় বেড়েছে ১৪ শতাংশ, আর লেনদেনের হার আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১৭ শতাংশ। তবে এই প্রবৃদ্ধি মূলত ঢাকাকেন্দ্রিক।

মঙ্গলবার (৪ মার্চ) ভিসার প্রকাশিত ভোক্তা ব্যয় ও ডিজিটাল লেনদেনসংক্রান্ত বার্ষিক বিশ্লেষণে দেখা গেছে, গত বছর দেশে ইলেকট্রনিক গ্রাহক ব্যয়ের প্রায় ৭৫ শতাংশ এবং ডিজিটাল লেনদেনের ৮০ শতাংশই রাজধানী ঢাকায় হয়েছে।

ভিসার তথ্যানুযায়ী, রাজধানীতে ব্যয় ২০ শতাংশ বেড়েছে, যেখানে ৬০ শতাংশ গ্রাহক অনলাইন পেমেন্টকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে গাজীপুর, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহসহ দেশের আরও কিছু শহরেও ডিজিটাল পেমেন্ট ব্যবহারের হার বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ক্রেডিট ও ডেবিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দেশটিতে অনলাইন লেনদেনই ডিজিটাল পেমেন্টের প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।

স্টোর-ভিত্তিক পেমেন্ট বৃদ্ধি পেলেও অনলাইন কেনাকাটার প্রসারের ফলে ডিজিটাল লেনদেন আরও দ্রুত বাড়ছে। গ্রাহকেরা ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে ক্রমেই বেশি পরিমাণে লেনদেন করছেন।

অন্যদিকে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রেও শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। ইন-স্টোর ফিজিক্যাল পেমেন্ট এবং অনলাইনে ক্রস-বর্ডার কেনাকাটা উভয় ক্ষেত্রেই কার্ড ব্যবহারের হার বেড়েছে।

বাংলাদেশ, নেপাল ও ভুটানের জন্য ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, ‘আমাদের বিশ্লেষণে দেখা যাচ্ছে, বাংলাদেশ দ্রুত ডিজিটাল ও স্পর্শবিহীন পেমেন্ট গ্রহণ করছে। এই পরিবর্তন শুধু ব্যক্তিগত লেনদেনে নয়, বরং ক্রেডিট ও ডেবিট কার্ড, অনলাইন ও ইন-স্টোর লেনদেন এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রেও স্পষ্ট।’

তিনি আরও বলেন, ‘ভোক্তা ব্যয়ের পাশাপাশি ব্যবসায়িক খাতেও ডিজিটাল লেনদেনের পরিমাণ বেড়েছে। কার্ডভিত্তিক লেনদেন বছরে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ব্যবসায়িক ক্রেডিট কার্ডের ব্যয় ও লেনদেনের সংখ্যা ১৩৫ শতাংশ ছাড়িয়েছে।’

ভিসার মতে, এটি দেশের ডিজিটাল অর্থনীতির দ্রুত সম্প্রসারণের একটি শক্তিশালী ইঙ্গিত।

বাংলাদেশে ট্যাপ-টু-পে বা স্পর্শবিহীন লেনদেনের জনপ্রিয়তা দ্বিগুণ হয়েছে। ভিসার নেটওয়ার্কে এ ধরনের লেনদেন ৬ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছেছে। বিশেষ করে, অভ্যন্তরীণ স্পর্শবিহীন অর্থপ্রদানের হার তিন গুণ বৃদ্ধি পেয়েছে, যেখানে ক্রেডিট ও ডেবিট উভয় ধরনের কার্ডের ব্যবহার বেড়েছে।

ভিসার বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশি কার্ডধারীদের ৯০ শতাংশ আন্তঃসীমান্ত ব্যয় মাত্র ২০টি দেশে কেন্দ্রীভূত। এর মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত মিলে মোট ব্যয়ের অর্ধেকেরও বেশি অংশ দখল করেছে।

২০২৪ সালে ১০ শতাংশ হ্রাস পেলেও ভারতে বাংলাদেশি ভিসা কার্ড ব্যবহারকারীদের ব্যয় এখনও শীর্ষে রয়েছে।

এদিকে, থাইল্যান্ডে বাংলাদেশিদের ব্যয় ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে, যার প্রধান কারণ চিকিৎসা পর্যটনের প্রসার। ভিসার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে থাইল্যান্ডে স্বাস্থ্যসেবায় ব্যয় ২৫ শতাংশ এবং ফার্মেসি খাতে ব্যয় ৩৫ শতাংশ বেড়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024