শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশের অপেক্ষায় পাকিস্তানের নতুন অধিনায়ক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১০৬ পড়া হয়েছে

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। এরই মধ্যে দেশটির ক্রিকেটে বইছে পরিবর্তনের হাওয়া। সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে চলেছে পাকিস্তান। এর আগে তারা বদলে ফেলেছে টি-টোয়েন্টি অধিনায়ক।

মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে ২০ ওভারের ক্রিকেটের দায়িত্ব দেয়া হয়েছে তরুণ অলরাউন্ডার আঘা সালমানকে। তার সহকারী করা হয়েছে শাদাব খানকে। অধিনায়কত্ব পেয়ে আপ্লূত সালমান। চলতি বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এশিয়া কাপ এবং আগামী বছরের শুরুতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এই দুটি টুর্নামেন্টকে লক্ষ্য রেখেই এগোতে চান তিনি। পাকিস্তানে বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালমান বলেন, ‘সামনে এশিয়া কাপ আছে, তারপর বিশ্বকাপ। বিশ্বকাপে ভালো করাই সবসময় লক্ষ্য থাকে। আমরাও তার জন্য পরিকল্পনা করছি, যতো সিরিজ আছে সেসবেও ভালো করার চেষ্টা করবো।’

এদিকে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়ায় বেশ হতাশ সালমান। তিনি বলেছেন, ‘খুবই হতাশাজনক। কিন্তু জীবন তো থেমে থাকবে না। জীবন সামনে চলতে থাকবে, তাই সামনে কি হবে তার দিকেই নজর দিচ্ছি আমি। যারা যারা সেমিফাইনালে গেছে তাদের আমার শুভকামনা। আশা করি ওরা ভালো ম্যাচ খেলবে।’

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। তবে বেরসিক বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি। তবে আগামী মে মাসের শেষের দিকে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। পরবর্তীতে জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় আসবে পাকিস্তান।

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলতে তর সইছে না সালমানের। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে পিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারিনি। আমরা অপেক্ষায় আছি, বাংলাদেশ এখানে আসলে অনেক আতিথেয়তা পাবে। ওরা অনেক ভালো একটা দলও, সবসময় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024