শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৫২

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১২৬ পড়া হয়েছে

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে একাধিক পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল বুধবার। এই প্রতিষ্ঠানে ৩ ক্যাটাগরির পদে ১৫২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)

পদসংখ্যা: ৮১

যোগ্যতা: এইচএসসি অথবা সমমান পাস। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে। যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: উল্লেখ নেই

২. পদের নাম: জুনিয়র মেকানিক জিএসই

পদসংখ্যা: ৪১

যোগ্যতা: মেকানিক্যাল/মেকাট্রনিকসে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ–৩ (৫–এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে ন্যূনতম ‘সি’ এবং ডিপ্লোমাতে সিজিপিএ–২.৮ (৪–এর মধ্যে) থাকতে হবে। কম্পিউটার চালনায় অবশ্যই জ্ঞান থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৩. পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই

পদসংখ্যা: ৩০

যোগ্যতা: ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/পাওয়ার/মেকাট্রনিকসে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ–৩.০ (৫-এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে ন্যূনতম ‘সি’ এবং ডিপ্লোমাতে সিজিপিএ–২.৮ (৪-এর মধ্যে) থাকতে হবে। কম্পিউটার চালনায় অবশ্যই জ্ঞান থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

বয়সসীমা

সব পদে বয়সসীমা ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (http://bbal.teletalk.com.bd) ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে (https://biman.gov.bd/sites/default/files/files/biman-airlines.portal.gov.bd/notices/d90f87e4_467c_47b1_a6e7_4c2e28e0ff2e/2025-01-31-05-53-547097951a46ae60d1ec5bd234d9c888.pdf) জানা যাবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ প্রতিটি পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৫ মার্চ ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024