শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

হল কাপাচ্ছে নায়ক মান্নার ‘দুই দিনের দুনিয়া’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭১ পড়া হয়েছে

বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা নায়ক ‘মান্না’। মান্নার ছবি মানেই সুপার হিট। মান্নার ছবি দেখার জন্য ‘হাউস ব্লক’ সাইনবোর্ড ঝুলত হলগুলোতে। লাইন ধরে টিকিট নিতে অপেক্ষা করত দর্শক। ব্ল্যাকেও টিকিট কিনতে ধরতে হতো লাইন।

ব্যবসা সফল এ নায়কের সিনেমাগুলো এখনো জনপ্রিয়। তাই সম্প্রতি রমজান মাসে রাজধানীর জনপ্রিয় সিনেমা হল আনন্দও নায়ক মান্নাকে স্মরণ করে চলল তার পথে। গেল সপ্তাহে তারা মুক্তি দিয়েছে প্রয়াত মেগাস্টার নায়ক মান্নার ‘দুই দিনের দুনিয়া’ সিনেমাটি।

আনন্দ হলে কাজ করা রমজান বলেন, গেল শুক্রবার থেকে সিনেমাটি চলছে। দর্শক নেই তেমন একটা। তবে পুরনো সিনেমা হিসেবে প্রথম ক’দিন ভালোই ছিল। অন্যদিনের তুলনায় আশা জাগানো দর্শক ছিল। এখনো অনেকে মান্নার সিনেমা দেখতে চায়। আমরা তাই পুরনো সিনেমা চালাচ্ছি। আগে ঈদ আসলে হলগুলোতে মান্নার ছবি মুক্তি পেত।

আক্ষেপ নিয়ে তিনি বলেন, আসলে গেল কয়েক মাস ধরেই খুব খারাপ অবস্থা হলগুলোর। এখন আবার রোজার মাস চলে। তাই পুরনো সিনেমা মুক্তি দিয়েছি। যদি কিছু দর্শক পায়। মান্না ও সালমান শাহের পুরনো সিনেমাগুলো কিছুটা দর্শক টানতে সহায়তা করে।

২০০৮ সালের ২৩ মে সারাদেশে মুক্তি পায় ‘দুই দিনের দুনিয়া’। বজলুর রাশেদ চৌধুরী পরিচালিত সিনেমাটিতে মান্নার বিপরীতে অভিনয় করেছেন জনা। এছাড়াও অভিনয় করেছেন মিজু আহমেদসহ অনেকে।

বর্তমান সময়ে যে নতুন সিনেমাগুলো মুক্তি পায় বেশিরভাগই দর্শক টানতে ব্যর্থ। সিনেমা মুক্তি দিয়ে ফ্যান-লাইটের বিলের পয়সাও তুলতে পারেন না হল মালিকেরা। গেল কয়েক বছর ধরেই এ দেশের সিনেমার বাজারের চিত্রটা এমন। অনেকে অনলাইন ব্যবসা আর ডিজিটাল সিস্টেমকেও দায়ী করেন।

তার উপর সম্প্রতি দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিস্থিতির নেতিবাচক অবস্থায় সিনেমার ব্যবসা নেই বললেই চলে।

তাই বেশি খরচ করে নতুন সিনেমা মুক্তির চেয়ে পুরনো সিনেমা নিয়েই আগ্রহী হল মালিকরা। যদিও হাতে গোনা কিছু হল এখনো চালু।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024