শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিএসইসির চেয়ারম্যানকে সব দায়িত্ব দেওয়া হয়েছে, উনি দেখবেন : অর্থ উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১১৫ পড়া হয়েছে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ওটা আমার কিছু করার নেই। বিএসইসির চেয়ারম্যান আছেন, উনি দেখবেন। ওনাকে সব দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

বুধবার বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। আজও একই দাবিতে তারা কর্মবিরতি পালন করেন।

এ নিয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংস্থা দুটি বর্তমান পরিস্থিতির দ্রুত সামাধনের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে।

এমন পরিস্থিতিতে বিএসইসির বর্তমান ইস্যু নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, না, ওটা আমার কিছু করার নেই। ওটা উনি (বিএসইসি চেয়ারম্যান) দেখবেন। ওনাকে সব দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, সরকারের অবস্থান হলো- ব্যাপারটা দেখবে সিকিউরিটিজ এক্সচেঞ্জ। আমার এ ব্যাপারে বক্তব্য নেই। চেয়ারম্যান আছেন একজন, উনি দেখবেন।

কর্মকর্তারা ঘেরাও করেছেন, দাবি-দাওয়া জানিয়েছেন, সেটার বিষয়ে আপনাদের অবস্থান কী? সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, যার যেটা করার করুক।

কর্মকর্তারা আজকে কর্মবিরতি পালন করেছেন, অফিস চলবে কীভাবে, জানতে চাইলে তিনি বলেন, প্রতিষ্ঠান কীভাবে চলবে তারাই জানে। অনেকেই তো কর্মবিরতি পালন করছে।

এদিকে, বিএসইসি চেয়ারম্যান সচিবালয় থেকে ফিরে সাংবাদিকদের বলেন, আজকে সরকারের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের বলেছেন, যে কাজটা করে যাচ্ছি, সেটা যেন করে যাই, আরও জোরদার করি।

বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা আপনাদের পদত্যাগ চায় এবং কর্মবিরতি পালন করছেন, এমন প্রশ্নে তিনি বলেন, সরকারের সঙ্গে কথা হয়েছে। আমরা যে মিশন নিয়ে নেমেছি, সেই মিশন থেকে এক চুল পরিমাণ নড়বো না। কোনো ধরনের অন্যায়ের কাছে মাথা নত করবো না। আমরা যে কাজ নিষ্ঠা ও নিয়মের সঙ্গে করে আসছি, সেটা করে যাবো।

কর্মকর্তারা কাজ না করলে কী করবেন, এমন প্রশ্নে বিএসইসি কমিশনার ফারজানা লালারুখ বলেন, আমরা তাদের কাজে যোগদানের জন্য আহ্বান জানাবো। তারপরও যদি কাজে না ফেরেন, সেটা তখন দেখা যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024