শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মক্কায় পবিত্র কুরআন জাদুঘর উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৩২ পড়া হয়েছে

মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজ পবিত্র কুরআন জাদুঘর উদ্বোধন করেছেন। এটি হায়রা সাংস্কৃতিক জেলার একটি প্রধান আকর্ষণ, যা মক্কার বাসিন্দা ও দর্শনার্থীদের ধর্মীয়-সাংস্কৃতিক অভিজ্ঞতা সমৃদ্ধ করার জন্য ডিজাইন করা হয়েছে।

মক্কা ও পবিত্র স্থানগুলোর জন্য রয়েল কমিশনের তত্ত্বাবধান ও সহায়তায় এই কুরআন জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। এটি মুসলমানদের জন্য নির্দেশনার প্রাথমিক উৎস হিসেবে পবিত্র কুরআনের তাৎপর্য তুলে ধরার ক্ষেত্রে জ্ঞানকে আধুনিক প্রযুক্তির সঙ্গে মিশ্রণ ঘটাবে।

দর্শনার্থীরা দুর্লভ পাণ্ডুলিপি, পবিত্র কুরআনের ঐতিহাসিক কপি এবং নানা সময়ে কুরআনের সংরক্ষণের ইন্টারেক্টিভ ভিজ্যুয়াল প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন।

মক্কার স্পিরিট ও ইতিহাস অনুভব করতে আগ্রহীদের জন্য হায়রা সাংস্কৃতিক জেলা একটি কেন্দ্রবিন্দু।

প্রদর্শনীতে থাকা নিদর্শনগুলোর মধ্যে রয়েছে উসমান বিন আফফানের কুরআন পাণ্ডুলিপির একটি আলোকচিত্রিত কপি এবং কুরআনের আয়াতের বেশ কয়েকটি প্রাচীন পাথরের শিলালিপি।

এ প্রকল্পে সৌদি কফি জাদুঘর, সাংস্কৃতিক গ্রন্থাগার ও হায়রা পার্কও অন্তর্ভুক্ত রয়েছে। পবিত্র কুরআন জাদুঘরটি পুরো রমজানজুড়ে খোলা থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024