শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মেট্রো স্টেশনে ব্যাংকারের পকেট থেকে ২৫ হাজার কানাডিয়ান ডলার উধাও

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনে মেজবা উদ্দিন নামে এক ব্যাংক কর্মকর্তার পকেট থেকে ২৫ হাজার কানাডিয়ান ডলার চুরির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মেজবা উদ্দিন মেট্রোরেলে করে মতিঝিল থেকে মিরপুর যাওয়ার জন্য স্টেশনে এসেছিলেন।

এ বিষয়ে মেজবা উদ্দিনের বন্ধু মোশারফ হোসেন বলেন, মেজবা ডাচ-বাংলা ব্যাংকে চাকরি করে। তার বোন কানাডিয়ান প্রবাসী। মেজবার বোন বাংলাদেশে এসেছিল বেড়াতে, সে আবার কানাডায় চলেও যাবে। তাই আজকে এই কানাডিয়ান ডলারগুলো বোনের জন্য কিনেছিল মেজবা। পরে সে মিরপুর যাওয়ার জন্য বিকেল সাড়ে চারটার দিকে মতিঝিলের মেট্রো রেল স্টেশনে আসে। এরই মধ্যে স্টেশনে তার পকেট থেকে কে বা কারা ডলারগুলো নিয়ে যায়।

তিনি বলেন, মেজবার কাছ থেকে এ ঘটনা শুনে আমিও স্টেশনে আসি। আমরা এখন স্টেশনের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ দেখছি। কারা মেজবার পকেট থেকে ডলারগুলো চুরি করে নিয়ে গেছে, সেটি বের করার চেষ্টা করছি।

এ বিষয়ে এমআরটি পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকী তানজিলুর রহমান জানান, এ রকম একটা ঘটনা শুনেছি। ভুক্তভোগী মতিঝিল থানায় গিয়েছেন। পরে মতিঝিল থানা পুলিশ স্টেশনে এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024