শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করুন, নেতাকর্মীদেরকে সারজিস

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৬৬ পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “কাজের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করুন।”

তিনি আরও বলেন, “আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ রেখে এক অভ্যুত্থানে লড়াই করেছি এবং পরবর্তী সময়েও যাদের সঙ্গে আমাদের লড়াই ছিল, আগামীতে তাদের সঙ্গেও লড়াই থাকবে।”

সারজিস আলম জানান, জাতীয় নাগরিক পার্টির আজকের এই উদ্যোগ মূলত বাংলাদেশের প্রত্যেকটি এলাকার জনগণকে একত্রিত করে তাদের সঙ্গে ইফতার ভাগাভাগি করার উদ্দেশ্যে। তিনি আরও বলেন, “আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের প্রতিনিধিদের অনুরোধ করবো, আপনারা নিজেদের কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করুন।”

তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে পার্টি বাংলাদেশের প্রত্যেকটি জেলা ও উপজেলায় খেটে খাওয়া মানুষ, ছাত্র-জনতা এবং অন্যান্য সহযোদ্ধাদের নিয়ে একসঙ্গে ইফতার করার পরিকল্পনা করেছে। আমরা অল্প খাই, বেশি খাই আমরা যেন একসঙ্গে ভাগাভাগি খাই।

এছাড়া, তিনি বলেন, এই মাসব্যাপী কার্যক্রম চলবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024