শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অটিজম সচেতনতা দিবসে সমাজের পাশে এমটিবি ফাউন্ডেশন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১২৪ পড়া হয়েছে
বিশ্ব অটিজম দিবস ২০২৫
বিশ্ব অটিজম দিবস ২০২৫

যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫’ পালন করেছে এমটিবি ফাউন্ডেশন। সম্প্রতি পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্টের (পিএফডিএ ভিটিসি) সহযোগিতায় এবছরের প্রতিপাদ্য ছিলো “নিউরোবৈচিত্র্য এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) এগিয়ে নিয়ে যাওয়া”।

উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার-এ আক্রান্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কেয়ারগিভারদের সক্ষমতা বৃদ্ধির জন্য একটি বিশেষ প্রশিক্ষণ মডিউল উন্মোচন করেছে।

বিশ্ব অটিজম দিবস ২০২৫

বিশ্ব অটিজম দিবস ২০২৫

এই মডিউলটির লক্ষ্য হলো অটিজমে আক্রান্ত কিশোর-কিশোরীদের ব্যক্তিগত সীমানা, সম্মতি, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও সামাজিক যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোঝাতে সহায়তা করা। একইসঙ্গে অভিভাবক, শিক্ষক ও কেয়ারগিভারদের প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজন ও সামর্থ্য চিহ্নিত করতে সহায়তা করা এবং বিশেষজ্ঞ ও থেরাপিস্টদের সাথে একসাথে কাজ করার সুযোগ তৈরি করাও এর উদ্দেশ্য। এই প্রকল্পের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি ৩, ৪, ৫, ও ১০-এর প্রতি প্রতিশ্রুতি পূরণে অবদান রাখতে চায়।

পিএফডিএ-ভিটিসি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী, ইউনিসেফ-এর হেলথ সিস্টেমস স্পেশালিস্ট জান্নাতুল ফেরদৌস, পিএফডিএ-ভিটিসির উপদেষ্টা, ড. এস এম আসিব নাসিম এবং অধ্যক্ষ, বেগম নুরজাহান দীপা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024