শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা সুবিধা বাড়াতে ইকো-কার্ডিওগ্রাফি মেশিন দিল এনসিসি ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৬৩ পড়া হয়েছে
এনসিসি ব্যাংক উপহার ইকো মেশিন
এনসিসি ব্যাংক উপহার ইকো মেশিন

এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফেনীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনিসটিটিউটে একটি পোর্টেবল ইকো-কার্ডিওগ্রাফি মেশিন প্রদান করেছে।

বুধবার (৯ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এনসিসি ব্যাংক উপহার ইকো মেশিন

এনসিসি ব্যাংক উপহার ইকো মেশিন

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, এনসিসি ব্যাংক এর চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম সম্প্রতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনিসটিটিউট, ফেনী এর কার্যকরী কাউন্সিলের সভায় ইকো- কার্ডিওগ্রাফি মেশিনটি হস্তান্তর করেন।

এসময়, প্রতিষ্ঠানের সিনিয়র কনসালটেন্ট ডাঃ শাহ নেওয়াজ সিরাজ মামুন এর সঞ্চালনায় এর কার্যকরী কাউন্সিলের এর সহসভাপতি মোঃ নাছির উদ্দিন তসলিম, অধ্যাপক মুহাম্মদ লিয়াকত আলী ভূঁঞা, এ্যাডভোকেট মোঃ নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল ইসলাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ এ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী এবং প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মীর হোসেন মীরুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংক এর চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম এই মহতী উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, চিকিৎসা ও কৃষি ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ফেনীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনিসটিটিউট-এ একটি পোর্টেবল ইকো- কার্ডিওগ্রাফি মেশিন অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। সামাজিক উন্নয়নে এনসিসি ব্যাংকের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024