শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

খুলনা বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৬৪ পড়া হয়েছে

খুলনা বিশ্ববিদ্যালয়কে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য সিএসআর তহবিলের আওতায় বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই সহায়তা প্রদান করেছে ব্যাংকটি।

সম্প্রতি এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধাক্ষ অধ্যাপক ড. মোঃ নূর উন নবী-এর হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলোজি বিভাগের প্রধান অধ্যাপক মোঃ রেজাউল ইসলাম; এগ্রোটেকনোলোজি বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম ও অধ্যাপক ড. মোঃ মতিউল ইসলাম উপস্থিত ছিলেন।

সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম উদ্দীন খান, আবিদুর রহমান চৌধুরী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সি এস আর বিভাগের প্রধান মো: মুশফিকুর রহমান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, সাউথইস্ট ব্যাংক ইতিপূর্বে শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আগারগাঁও, ঢাকা; বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি , ময়মনসিংহ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, গাজীপুর; চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটি, চট্টগ্রাম; সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি; হবিগঞ্জ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি; হাজী মোহাম্মদ দানেশ সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিকে অনুরূপ বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছে।

এই আর্থিক সহায়তা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের কৃষি গবেষণা ও জাতীয় কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সাউথইস্ট ব্যাংকের প্রতিশ্রুতির ধারাবাহিক প্রতিফলন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024