শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে নিয়োগ, পদ ৮৬

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১১৮ পড়া হয়েছে

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ১৮ ক্যাটাগরির পদে ৯ম থেকে ২০তম গ্রেডে ৮৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সহকারী স্থপতি

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২. পদের নাম: সহকারী পরিচালক

পদসংখ্যা: ২

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ৫

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৪. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ৬

যোগ্যতা: স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পুরকৌশলে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ই/এম)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তড়িৎ বা যান্ত্রিক কৌশলে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৬. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৭. পদের নাম: বিভাগীয় হিসাবরক্ষক

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল: ১৫,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

৮. পদের নাম: ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৫

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার ডেটা এন্ট্রি অপারেশনে ফান্ডামেন্টাল কোর্স সার্টিফিকেট এবং বাংলা ও ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে নির্ভুল গতি যথাক্রমে ৫০ ও ৮০টি শব্দ এবং কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ৪০ শব্দের নির্ভুল গতি থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৯. পদের নাম: অডিটর

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

১০. পদের নাম: ড্রাফটসম্যান

পদসংখ্যা: ৩

যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ দুই বছর মেয়াদি ড্রাফটসম্যানশিপে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

১১. পদের নাম: অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ১৭

যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এইচএসসি পাসসহ কম্পিউটারে ফান্ডামেন্টাল কোর্স থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ৪০ শব্দের নির্ভুল গতি থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১২. পদের নাম: হিসাব সহকারী

পদসংখ্যা: ৫

যোগ্যতা: বাণিজ্যে অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি পাসসহ কম্পিউটারে ফান্ডামেন্টাল কোর্স থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ৪০ শব্দের নির্ভুল গতি থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৩. পদের নাম: ভার্টিকেল ট্রান্সপোর্ট অ্যাটেনডেন্ট (ভিটিএ)

পদসংখ্যা: ২

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ লিফট পরিচালনা ও রক্ষণাবেক্ষণে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৪. পদের নাম: জুনিয়র অডিটর

পদসংখ্যা: ২

যোগ্যতা: বাণিজ্যে অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি পাসসহ কম্পিউটারে ফান্ডামেন্টাল কোর্স থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ৪০ শব্দের নির্ভুল গতি থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৫. পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ৩

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সসহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৬. পদের নাম: চেইনম্যান (শিকল বাহক)

পদসংখ্যা: ১

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

১৭. পদের নাম: এমএলএসএস

পদসংখ্যা: ১২

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

১৮. পদের নাম: গার্ড

পদসংখ্যা: ১৮

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা: সব পদের প্রার্থীর ক্ষেত্রেই ১ এপ্রিল ২০২৫ তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার নির্দেশিত কোটা অনুসরণ করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা; ৭ নম্বর পদের জন্য ১৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা; ৮ থেকে ১৫ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ১৬ থেকে ১৮ নম্বর পদের জন্য ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৫ এপ্রিল থেকে ১৪ মে ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024