শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

হজ্জ ও ওমরাহ নিবন্ধন-ফী জমা করা যাবে শাহ্জালাল ইসলামী ব্যাংকে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১০২ পড়া হয়েছে
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

দেশব্যাপী শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৪১টি শাখা এবং ৫টি উপ-শাখায় সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় হজ্জ ও ওমরায় গমণেচ্ছুগণ পবিত্র হজ্জ ও ওমরাহ্র নিবন্ধন-ফী জমা করতে পারবেন। সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বেসরকারী ব্যবস্থাপনায় পবিত্র হজ্জ ও ওমরাহ্ আদায়কারীগণের হজ্জ ও ওমরাহ্র নিবন্ধন-ফী জমাদানের সুবিধার্থে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মধ্যে বুধবার (০৯ এপ্রিল) রাজধানীর হাব এর কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং হাব-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ জাফর উদ্দিন, হাবের অর্থ সচিব মোহাম্মদ আব্দুল হামিদ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এসইভিপি ও কোম্পানি সচিব মোঃ আবুল বাশার, ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক মোসলেহ উদ্দিন আহমেদ, বিজয়নগর শাখার উপব্যবস্থাপক মোঃ জয়নুল আবেদীন খান সাফারী, ব্যাংকের শরীয়াহ্ ইন্সপেকশন অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান মাওলানা মোঃ ফরিদ উদ্দিন এবং ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম হারুনুর রশীদ-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024