শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অনৈতিকতার অভিযোগ এনে অভিনয় ছাড়ার ঘোষণা নেহার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৯৫ পড়া হয়েছে

অভিনয় ছাড়ার ঘোষণা নেহার

সিন্ডিকেটের কারণে অনেক অভিনয়শিল্পী মূল্যায়ন পাচ্ছেন না। অনেক সময় সামাজিকমাধ্যমে ফলোয়ারের সংখ্যা বিবেচনা করেও নাটক, সিরিজ বা সিনেমায় অভিনয়শিল্পী নেওয়া হয়। এমন অভিযোগ প্রায়ই শোনা যায় ইন্ডাস্ট্রিতে। এ ধরনের অনৈতিকতার অভিযোগ এনে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী নিদ্রা দে নেহা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নেহা জানান, ইন্ডাস্ট্রিতে মেধা আর পরিশ্রমকে মূল্যায়ন করা হয় না। জনপ্রিয়তা, ফলোয়ার কিংবা সিন্ডিকেটের অংশ হলেই পাওয়া যায় কাজের মূল্যায়ন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি সব সময় শিল্প, সংস্কৃতি, অভিনয়—এসবের সঙ্গেই জড়িত থাকতে চেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমার অভিনয়ের প্রতি যে ভালোবাসা ছিল তা প্রতিনিয়ত অন্যায় আর অবমূল্যায়নের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আর এই নোংরা পরিবেশের অংশ হতে চাই না।’

অভিনেত্রী নিদ্রা দে নেহা

অভিনেত্রী নিদ্রা দে নেহা

পরিশ্রম করলেও সঠিক মূল্যায়ন পাচ্ছেন না জানিয়ে নেহা লেখেন, ‘গত ৫ বছর ধরে নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে পরিশ্রম করেছি। কিন্তু যেসব অন্যায় আমার সঙ্গে হয়েছে, তার কারণে এখন কোনো কাজেই নিজেকে সম্পৃক্ত রাখতে পারছি না। এই মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে আমার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। এখানে বেশির ভাগ ক্ষেত্রেই মেধা আর পরিশ্রমের সঠিক মূল্য দেওয়া হয় না। যারা পেশাদার, যোগ্য, নিষ্ঠাবান এবং কাজের প্রতি আন্তরিক, তাদের ঠিকভাবে মূল্যায়ন করা হয় না।

শুধু তাদের জনপ্রিয়তা বা ফলোয়ার কম বলে, বা তারা কোনো সিন্ডিকেটের অংশ নয় বলে। কখনো তারা নতুন বলে, কখনো প্রযোজকদের সঙ্গে ভালো সম্পর্ক না থাকার কারণে, তারা চাপা পড়ে যায়। আমি সবসময় মন থেকে কাজ করতে চেয়েছি, সততা আর ভালোবাসা দিয়ে কাজ করেছি। কিন্তু এসব জিনিস এখানে খুব একটা মূল্য পায় না।’

সব মিলিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন বলে জানান নেহা। এ কারণে হাতে থাকা কাজগুলোর প্রতি মনোযোগ দিতে পারছেন না।

অভিনেত্রী নিদ্রা দে নেহা

অভিনেত্রী নিদ্রা দে নেহা

২০২০ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে শোবিজ যাত্রা শুরু নিদ্রা দে নেহার। বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করার পর অভিনয়ে অভিষেক ২০২৩ সালে গৌতম কৌরীর ওয়েব ফিল্ম ‘আন্তঃনগর’ দিয়ে। এরপর নাটক, সিরিজ ও সিনেমায় দেখা গেছে তরুণ এই অভিনেত্রীকে।

চলতি মাসের শুরুতেই জানিয়েছিলেন, শাকিব অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। শোনা যাচ্ছে, এ সিনেমাকে কেন্দ্র করেও জটিলতা সৃষ্টি হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024