শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এবার ‘সিআইডি’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৮৫ পড়া হয়েছে

এবার ‘সিআইডি’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’। যার প্রতিটি পর্বই করেছে দর্শকদের মুগ্ধ। কিন্তু রক্ষক যখন ভক্ষক হয় তখন সাধারণ মানুষ কোথায় পরিত্রাণ খুজবে। এবার সেই ‘সিআইডি’র বিরুদ্ধেই চুরির অভিযোগ।

কিছুদিন আগেই সোনি টিভি ঘোষণা করে ‘সিআইডি’র এসিপি প্রদ্যুমান চরিত্রের মৃত্যু হয়েছে। পরে জানা যায় এই চরিত্রের শিবাজি সাতম নিজে অভিনয় থেকে সরে দাঁড়াতে চেয়েছেন। আর সে কারণেই সরগরম হয়ে ওঠে নেটদুনিয়া। আর এরইমাঝে নতুন বিতর্কে নাম জড়াল।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,‘সিআইডি’ শোয়ের বিরুদ্ধে একজন ইউটিউববার ভিডিও চুরির অভিযোগ এনেছেন। ‘সিআইডি’র শেষ পর্বে দেখানো হয়েছিল এসিপি প্রদ্যুমানকে একদল সন্ত্রাসী খুন করেছে। ওই দৃশ্যের পর মুম্বাইয়ের শহরের কিছু গ্রাফিতি দেখানও হয় সেগুলোর উৎস এবং অর্থ খুজতে তদন্ত শুরু করে সিনিয়র ইনন্সপেক্টর দয়া এবং অভিজিৎ। আর সেই গ্রাফিতিগুলোই নাকি সোশ্যাল মিডিয়া থেকে চুরি করে ব্যবহার করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) মুম্বাইয়ের একজন গ্রাফিতি শিল্পী ইনস্টাগ্রামে অভিযোগের প্রমাণ হিসেবে একটা ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা গেছে ‘সিআইডি’ শোতে তার কাজ চুরি করে ব্যবহার করেছে। তিনি অভিযোগ করেছেন, সিআইডি শো কপিরাইট আইন ভঙ্গ করেছে।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট তিনি লিখেছেন লেখেন, আমি প্রথমে খুবই খুশি হয়েছিলাম কারণ এই শো আমরা ছোট থেকেই দেখেছি। আর সেখানে নিজের কাজ দেখতে পাওয়া বাড়তি আনন্দের। কিন্তু খালি আমার কাজ নয়, জেলা , এলমার্ট সহ আরও অনেকের কাজ ব্যবহার করা হয়েছে। এখানে মজাটা হল নিজেরা কোনও শিল্পীকে দিয়ে কাজটা না করে ইউটিউব থেকে চুরি করে ব্যবহার করেছে। আমার বেশ মজা লেগেছে এতে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024