শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারতে ফিরিয়ে আনা হলো মুম্বাই হামলার ‘মাস্টারমাইন্ড’ রানাকে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে
মুম্বাই হামলার ‘মাস্টারমাইন্ড’ রানা।
মুম্বাই হামলার ‘মাস্টারমাইন্ড’ রানা।

ভারতে ফিরিয়ে আনা হলো মুম্বাই হামলার ‘মাস্টারমাইন্ড’ রানাকে

যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে ভারতে নিয়ে আসা হল ২৬/১১ মুম্বাই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রানাকে নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

পাকিস্তান বংশোদ্ভুত কানাডিয়ান ব্যবসায়ী রানাকে ভারতে ফেরানোর পরে এক বিবৃতিতে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছে, ২০০৮ সালের ওই জঙ্গি হামলার মূল ষড়যন্ত্রী ছিলেন রানা!

বিবৃতিতে এনআইএ জানিয়েছে, ‘২৬/১১ মুম্বাই জঙ্গি হামলার মূলচক্রী তাহাউর হুসেন রানাকে বৃহস্পতিবার ভারতে ফিরিয়ে আনা হয়েছে। রানাকে বিচারের আওতায় আনতে বেশ কয়েক বছর ধরে চেষ্টা চলছিল। ভারতে বিমানটি অবতরণের পরে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন। তাকে কোথায় রাখা হবে, তা স্পষ্টভাবে জানা যায়নি।’

একটি সূত্রের খবর, রানাকে দিল্লিতে এনআইএ’র সদর দফতরে নিয়ে যাওয়া হতে পারে। সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা যুক্ত জিজ্ঞাসাবাদ সেলে রাখা হবে তাকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024