শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মেসির জাদুতে সেমিফাইনালে মায়ামি!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

মেসির জাদুতে সেমিফাইনালে মায়ামি

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ে শঙ্কা ছিল লিওনেল মেসির দল ইন্টার মায়ামির। প্রথম লেগেই ১-০ গোলে পিছিয়ে ছিলেন তারা। দ্বিতীয় লেগেও শুরুতেই গোল গোল হজম করে পিছিয়ে পড়ে। ঘরের মাঠে এরপরই মেসি ম্যাজিক, শেষভাগে আরও একটি। লস অ্যাঞ্জেলস এফসিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মায়ামি। দুই লেগ মিলিয়ে ইন্টারের স্কোর লাইন ছিল ৩-২।

প্রথম লেগে পিছিয়ে থাকা মায়ামির বিপদ আরও বাড়ে খেলার ৯ মিনিটে। লস অ্যাঞ্জেলসকে এগিয়ে দেন অ্যারন লং। ৩৫ মিনিটে দারুণ এক স্ট্রাইকে মায়ামিকে ম্যাচে ফেরান মেসি। সেমিতে যেতে এরপরও প্রয়োজন ছিল আরও দুই গোল।

৬১ মিনিটে নোয়া অ্যালেন মিয়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এক অপ্রত্যাশিত গোলে। বক্সে একটি বল চিপ করে ফেডেরিকো রেডোনদোর দিকে বাড়ান তিনি। লস অ্যাঞ্জেলসের গোলরক্ষক লরিস ভেবেছিলেন, রেডোনদো বলটি নেবেন। তাই তিনি গোললাইন ছেড়ে এগিয়ে আসেন, কিন্তু বলটি ঘাসে লেগে উল্টো দুজনকে ছাড়িয়ে পোস্টে ঢুকে যায়। মায়ামি জয়ের লক্ষ্যে আক্রমণ চালিয়ে যেতে থাকে।

৮৪ মিনিটে একটি পেনাল্টি পেয়ে যায় তারা। হ্যান্ডবলের আবেদন করে সফল হয় মায়ামি। ভিএআর চেকের পর পেনাল্টি দেন রেফারি। মেসি নির্ভুলভাবে তা গোলে রূপান্তর করেন। এরপর দারুণ দক্ষতায় মেসিদের হয়ে শেষ কাজটি করে দেন গোলরক্ষক অস্কার উস্তারি। আর্জেন্টাইন গোলরক্ষক শেষদিকে দুটি দারুণ সেভ করে দলকে সেমিফাইনালে নিয়ে যান।

পিছিয়ে পড়েও ৩-১ গোলের দাপুটে জয়ে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করে। বিপরীতে ২০২২ কাতার বিশ্বকাপে যে গোলরক্ষকের বিপক্ষে টাইব্রেকারসহ ২ গোল করেছিলেন, ফ্রান্সের সেই উগো লরিসকে দুবার পরাস্ত করেন মেসি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024