শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিন্ডিকেট থাকলে আপনারা জানাবেন, সোজা করে দিব: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

সিন্ডিকেট থাকলে আপনারা জানাবেন, সোজা করে দিব বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কৃষকরা দেশকে বাঁচিয়ে রেখেছেন, তাই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও সম্মান জানানো উচিত।’

তিনি আরও বলেন, ‘কৃষকের ধানের ন্যায্য দাম নিশ্চিত করা হবে এবং সেই জন্য সরকার ধান কিনবে। যদি কোনো সিন্ডিকেট থাকে, তাহলে সেটি আমরা সোজা করে দেবো।’

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধনকালে কৃষকদের বিভিন্ন অভিযোগের উত্তর দিয়ে এসব কথা বলেন তিনি।

এই উপলক্ষে সদর উপজেলার দেখার হাওরের গোবিন্দপুর এলাকায় কম্বাইন হারভেস্টার দিয়ে একজন কৃষকের ধান কাটেন কৃষি উপদেষ্টা। এর মাধ্যমে হাওরে বোরো ধান কাটার উদ্বোধন করা হয়।

কৃষকদের সঙ্গে ফসল, হাওরের ফসল রক্ষাবাঁধ এবং ধানের দাম নিয়ে আলোচনা করে তিনি বলেন, ‘সরকার ধান ও চাল কেনার দাম নির্ধারণ করেছে। সেই অনুযায়ী শীঘ্রই ধান-চাল কেনা শুরু হবে। কৃষকরাই আমাদের ভরসা, তবে তারা নানা ভাবে বঞ্চিত হন। আমরা নিশ্চিত করব যে কৃষকরা তাদের ধানের ন্যায্য দাম পাবেন। এজন্য সরকারিভাবে ধান কিনে তা সুনিশ্চিত করা হবে।’

ভিডিও দেখুন: https://www.facebook.com/share/r/15eeUSG7gy/

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024