শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

২০৩০ সালে বাণিজ্যিক ৬জি চালু করতে যাচ্ছে চীন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৯৩ পড়া হয়েছে

২০৩০ সালে বাণিজ্যিক ৬জি চালু করতে যাচ্ছে চীন

প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে ৬জি প্রযুক্তি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। ২০২৫ সালের গ্লোবাল ৬জি কনফারেন্সে বৃহস্পতিবার চায়না ইঞ্জিনিয়ারিং একাডেমির এক বিশেষজ্ঞ বলেছেন, চীন ২০৩০ সালের মধ্যে ৬জি বাণিজ্যিকভাবে চালুর প্রস্তুতি নিচ্ছে।

তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, ভবিষ্যতের স্মার্টফোন এআই-চালিত টার্মিনালে পরিণত হবে, যা ব্যবহারকারীদের কনটেন্ট তৈরি আরও দ্রুত ও সহজ করবে।

কনফারেন্সে বিশেষজ্ঞ উ হ্য ছুয়ান বলেন, ৫জি থেকে ৬জির যাত্রা শুধু গতি বাড়ানোর বিষয় নয়, বরং এটি একটি প্রযুক্তিগত রূপান্তর।

১জি থেকে ৪জি পর্যন্ত যেখানে মূলত ভয়েস ও ডেটা সার্ভিসে সীমাবদ্ধ ছিল, সেখানে ৫জি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হচ্ছে। তবে শিল্পখাতে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এটিই ৬জি উন্নয়নে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
উ ছুয়ান আরো বলেন, ‘৬জি-তে নতুন প্রজন্মের টার্মিনাল আসবে, যা হবে এআই-চালিত।

’ চীনের বিজ্ঞান একাডেমির সদস্য এবং পারপল মাউন্টেন ল্যাবরেটরিজের পরিচালক ইয়ু সিয়াওহু বলেন, ৬জি শুধু দ্রুতগতির ইন্টারনেট নয়, বরং সেন্সিং ও স্বল্প উচ্চতার যোগাযোগসহ নতুন প্রযুক্তির যুগ আনবে।

তিনি আরো বলেন, ‘৬জি যুগে কমিউনিকেশন, কম্পিউটিং, এআই ও ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল একসঙ্গে একটি সুপার-কনভার্জড সিস্টেম তৈরি করবে।’ চীনের চিয়াংসু প্রদেশের নানচিং শহরে ১০ এপ্রিল থেকে শুরু হওয়া গ্লোবাল ৬জি কনফারেন্স চলবে ১২ এপ্রিল পর্যন্ত। এবারের সম্মেলনের থিম – ‘ফ্রন্টিয়ার ইনোভেশন ড্রাইভিং ৬জি ডেভেলপমেন্ট’।

সূত্র : সিজিটিএন

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024